1. admin@bartomankagoj.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

দৈনিক নবজীবন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মনিরুজ্জামান একজন দায়িত্বশীল ও প্রতিভাবান ব্যক্তি

বর্তমান কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৩৪ বার পঠিত

এ.আর সাইফুল ইসলাম : জাতীয় দৈনিক নবজীবনের পত্রিকার মনিরুজ্জামান প্রধান সম্পাদকের দায়িত্ব নিয়ে ছিলেন ২২ মার্চ ২০২৪ সালে। প্রধান সম্পাদক হিসেবে তিনি যখন দায়িত্ব নিয়ে ছিলেন তখন থেকে পত্রিকার দায়িত্বশীল হয়ে সঠিক নিয়মে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধান সম্পাদক তার মেধা দিয়ে বাংলাদেশের প্রত্যকটি জেলা-উপজেলায় প্রতিনিধির সুখ-দুঃখে খোজ-খবর নিয়ে থাকেন। তিনি তার নিজ উদ্যোগে সম্পাদকের নিদের্শনায় দৈনিক নবজীবন পত্রিকার ডিজিটাল প্লাটফ্রম চালু করতে যাচ্ছেন। দৈনিক নবজীবন ডিজিটাল প্লাটফ্রর্ম চালু হলে বাংলাদেশসহ বিশে^ও যে কোন দেশ থেকে দৈনিক নবজীবন পত্রিকা এক ক্লিকে প্রতি মূহুর্থের খবর দেখতে পারবেন।
প্রধান সম্পাদক মোঃ মনিরুজ্জামান জানান, গ্রাহকদের চাহিদা পুরনের লক্ষ্যে দৈনিক নবজীবন পত্রিকাকে ডিজিটাল প্লাটফর্মে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশসহ আন্তর্জাতিক প্রতি মুহুর্থে সকল সংবাদ সবার আগে প্রচারিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আশা করি খুব শীঘ্রই আপনারা দৈনিক নবজীবন পত্রিকা ডিজিটাল রুপে দেখতে পারবেন।
তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক সীমাবদ্ধতা থাকলেও দেশ ও পাঠকের জন্য ভালো কিছু করতে পারব।
প্রধান সম্পাদক আরো জানান, দৈনিক নবজীবন পত্রিকায় প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার রিতা আপা আমাকে যে দিন থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন সেই দিন থেকে শতভাগ দায়িত¦শীল ভাবে কাজ করে যাচ্ছি। নুরুন্নাহার রিতা আপা নিদের্শনায় আশা করি দৈনিক নবজীবন পত্রিকাকে সকল ধরনের গ্রাহকের চাহিদা চাহিদা পুরন করতে পারবো।
দৈনিক নবজীবন পত্রিকায় প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার রিতা জানান, মোঃ মনিরুজ্জামান আমাদের পত্রিকায় যোগদান করায় আমরা খুব খুশি। কারন তিনি মিডিয়ায় সুপরিচিত, আলোচিত ও প্রতিভাবান ব্যক্তি, তিনি আমাদের পত্রিকাকে তার অভিজ্ঞতা দিয়ে আরো সামনের দিকে নিয়ে যাবেন। ব্যক্তিগত ভাবে তিনি নির্দিষ্ট অনেকগুলো বিষয়ে দক্ষ তাই তার দক্ষতা অনুযায়ী প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছি। জাতীয়, অর্থনীতি, রাজনীতি ও আন্তর্জাতিকসহ তিনি আরো অনেক বিষয়ে প্রতিবেদন ও সম্পাদনায় তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। দৈনিক নবজীবন পত্রিকার সকল সাংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো জানান, দৈনিক নবজীবন পত্রিকার উন্নয়ন ও সফলতা কিছু কুচক্রী মহল ভালভাবে নিচ্ছে না। গোপনসূত্রে অনেকের কাছে জানতে পারি, কিছু অসাধূ ব্যক্তি দৈনিক নবজীবন পত্রিকার প্রধান সম্পাদক নাম বেআইনীভাবে ব্যবহার করছে। সেই অসাধু ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আজকের পর থেকে বেআইনী ভাবে দৈনিক নবজীবন পত্রিকার নাম অপব্যবহার করেন তাহলে আপনাদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক নবজীবন পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, মোঃ মনিরুজ্জামান ভাই দৈনিক নবজীবন পত্রিকার যোগদানের পর থেকে সকল সংবাদকর্মীরা অনেক হাসি খুশিতে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তিনি শতভাগ দায়িত্ববান একজন ব্যক্তি। তিনি আমাদের গাইড করবেন, আমরা সে অনুযায়ী কাজ করব। দৈনিক নবজীবন পত্রিকার ২২ বছর ধরে স্বতন্ত্র, বিশ্বস্থ ও বৈশ্বিক প্রতিবেদন সংবাদপ্রচার করে আসছে তিনি তার দক্ষতা দিয়ে নিরেপক্ষভাবে সংবাদ প্রচারের নিদের্শনায় অটুট থাকবেন। তিনি আমাদের একজন শিক্ষক। একটি শিশু যেমন ছোটবেলা থেকে তার পরিবার থেকে শেখে, তেমনি একটি প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে থাকেন, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। আমরা যারা নতুন, তারাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে আশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর